বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ
পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরেকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। রোববার গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বুরকিনা ফাসোর নিরাপত্তামন্ত্রী মাহামাদু সানা এ কথা জানান। তিনি আরো বলেন, এই ‘জটিল ও সুপরিকল্পিত’ ষড়যন্ত্রের নেপথ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পল অঁরি দামিবা।খবরটি জানায় বিবিসি। ....




